1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

২০২৫–২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি )বিকালে পাথারিয়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুফাজ্জুল হোসেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।তিনি বলেন, উন্নত জাতের মসলা চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাগলা ইউনিয়নের কৃষি উপসহকারী টিটু তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া এবং কৃষাণী আলেয়া বেগম। বক্তারা মাঠ পর্যায়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও উন্নত জাতের চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা শ্রাবন্তী রানী দে, শিমুলবাঁক ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা অলক চন্দ্র দাসসহ স্থানীয় বহু কৃষক ও কৃষাণী।
মাঠ দিবসে বারি আদা–৩ জাতের আদা চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয় এবং রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা ও অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়। স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট