1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে  র‍্যাবের অভিযানে ৫০ কেজি গা/জা ও ১টি সিএনজি সহ আ/ট/ক ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে  র‍্যাবের অভিযানে ৫০ কেজি গা/জা ও ১টি সিএনজি সহ আ/ট/ক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে  র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজা ও ১টি সিএনজি সহ আটক ২

গাজী আলী আকবর শ্যামল  (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে ও একটি  সিএনজি  আটক করতে সক্ষম হয়েছে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত  ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাধবপুর এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদক কারবারীরা মাদকদ্রব্য শায়েস্তাগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। পরে রাত আনুমানিক ৯টার দিকে নোয়াপাড়া ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে চেকপোস্ট বসানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজি রেখে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে ১০টি পোটলায় মোড়ানো মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের পরিচয় জানতে পারে তারা কুখ্যাত মাদক কারবারি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মো. ফারুক মিয়া (৩০) এবং আশুরাইল গ্রামের মো. রুকু মিয়া (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আটক দুইজন ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট