1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরিবর্তনের প্রত্যয়ে নিয়ে কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মাওলানা নুরুল ইসলাম আজিজী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

পরিবর্তনের প্রত্যয়ে নিয়ে কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মাওলানা নুরুল ইসলাম আজিজী

এম কে হাসান, বিশেষ প্রতিবেদক কক্সবাজার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ নেতৃত্ব, সমাজ সেবক ও সু-পরিচিত রাজনীতিবিদ মাওলানা নুরুল ইসলাম আজিজী। তিনি আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। তার এ ঘোষণায় ইতিমধ্যে ইউনিয়ন সহ উপজেলা জুড়ে ব্যাপক সাড়া ও আলোচনার সঞ্চার করেছে।

মাওলানা নুরুল ইসলাম আজিজী বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুব শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির সভাপতি, কক্সবাজারস্থ কাউয়ারখোপ আদর্শ ঐক্য পরিষদ এর সভাপতি, বৃহত্তর উখিয়ার ঘোনা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক এবং নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক)-এর সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুমাত্রিক সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণের মাধ্যমে তিনি ইতিমধ্যে জেলা ও উপজেলায় একজন সক্রিয় এবং গ্রহণ যোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তার, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করণ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহায়তা প্রদান, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং যুব সমাজ কে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ—এসব কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল প্রশংসনীয়।

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে তিনি বলেন-
কাউয়ারখোপ ইউনিয়নকে একটি আদর্শ, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমার লক্ষ্য। উন্নয়ন হবে অংশগ্রহণ মূলক, সেবা হবে সবার জন্য সমান ভাবে নিশ্চিত। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই আমরা একটি আধুনিক ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সু-শাসন, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্ব। তিনি ইউনিয়নে ডিজিটাল সেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক-সন্ত্রাস মুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

স্থানীয় বিশ্লেষকদের মতে, সামাজিক ও ধর্মীয় সংগঠনে দীর্ঘদিনের নেতৃত্ব, তরুণদের মাঝে গ্রহণ যোগ্যতা এবং তৃণমূলের সাথে নিবিড় সম্পৃক্ততা তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে সামনে এনেছে।

আগামী নির্বাচনকে ঘিরে কাউয়ারখোপ ইউনিয়নে এখন নতুন স্বপ্ন ও প্রত্যাশা—যোগ্য, সৎ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে একটি উন্নত, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট