1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদগাঁওতে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতারে বিশিষ্ট ব্যক্তিবর্গ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঈদগাঁওতে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতারে বিশিষ্ট ব্যক্তিবর্গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ঈদগাঁওতে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতারে বিশিষ্ট ব্যক্তিবর্গ

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

মাহে রমজানের ষষ্ঠ রোজা ক্ষুধা নয়, চরিত্র শুদ্ধির বার্তা। মাহে রমজান আল্লাহর রহমত ও করুণার মাস। প্রতিটি দিন মুসলিমদের জন্য নেক আমল ও আত্মশুদ্ধির এক নতুন সুযোগ। ষষ্ঠ দিনে রোজাদাররা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেন না, বরং মন ও চরিত্রকে পরিশুদ্ধ করার দিকে মনোযোগ দেন। কোরআনে আল্লাহ তা’আলা আমাদের স্মরণ করিয়েছেনঃ হে ঈমানদারগণ! ধৈর্য ধারণ করো এবং রোজা রাখো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন (সূরা আল- বাকারাহ ১৯৫)।
জাতীয় সাংবাদিক সংস্থা-(জে এস এস) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কমিটি আয়োজিত মাহে রমজানের পবিত্র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন ধর্মীয় আলোচকরা।
২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঈদগাঁও বাজারের মাতবর সুপার মার্কেটের হারুন এন্ড বিরিয়ানি হাউজে পবিত্র রোজাদারদের সম্মানার্থে এ ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম। সংগঠনটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলমের সহায়তায় এ মাহফিল সম্পন্ন হয়েছে।

“খোশ আমদেদ, মাহে রমজান। রমজানের দিনের বেলায় হোটেল- রেস্তোরাঁ বন্ধ রাখুন”স্লোগানে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ শহীদ উল্লাহ মিয়াজী, খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন, জালালাবাদ ইউনিয়নের মেম্বার মোঃ আবু তাহের।
এছাড়াও অংশ নেন ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল করিম গুননু, মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব নুরুল হুদা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দীন, জাতীয়তাবাদী শ্রমিক দল ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান, পোকখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতা সেলিম উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফেরদাউস, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ,(ডিগ্রী) মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের সভাপতি রুম্মানুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবির নেতা তাফসির উদ্দিন ফাহিম, ইসলামপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি কফিল উদ্দিন, ছাত্রশিবির ঈদগাঁও ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ ইউসুফ, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্র শিবিরের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, পোকখালী ইউনিয়ন যুবনেতা রাশেদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ, ব্যবসায়ী মোতাহের মিয়া, ইউনুস মিয়া, সোহেল রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জে এস এস-র অন্য সদস্য বৃন্দ।

এতে বক্তারা সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতি কিভাবে উপকৃত হতে পারেন তা তুলে ধরা হয়। সাংবাদিকদের সত্যনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শেষে সভাপতি মান্যগণ্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠান সফল হওয়ায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট