1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা-র পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা, বসিয়া খাউরী ও জয়সিদ্ধি গ্রামের ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মশিউর রহমান জায়গীরদার মিঠুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জায়গীরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু সালেহ, সৈয়দ কায়কোবাদ, ইউসুফ উদ্দিন, ইবাদ মিয়া, কয়ছর মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহুরা বিবি, সাংগঠনিক সম্পাদক নাসিম জায়গীরদার ও সদস্য সৈয়দ বিলাল হোসেন।
সভাপতির বক্তব্যে মোঃ মশিউর রহমান জায়গীরদার মিঠু বলেন, “রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। এই মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী ২৫০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিতে। এটি দান নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ।”
তিনি আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অনিক হাসান, রনিক হাসান, রামীম, সৈয়দ মুবিন, লায়েছ, হুমায়ূন মিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট