1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়ে বিএনপির সংসদ সদস্য কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়ে বিএনপির সংসদ সদস্য কাজলের সাথে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার রাজনীতির আলোচিত ব্যক্তি, ঈদগাহ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামিনে কারামুক্ত হয়। সন্ধ্যায় ঈদগাঁও উপজেলায় পৌঁছালে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের এই নেতাকে ফুলের মালা ও ধানের শীষ দিয়ে বরণ করেন। তার বরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়।

এর আগে বিকেলে কারামুক্ত হওয়ার পর আওয়ামী লীগের দুই নেতা সোহেল জাহান চৌধুরী, ফিরোজ আহমদ কক্সবাজার সদর রামু ঈদগাহ ৩ আসনের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সাথে পুষ্পমাল্য নিয়ে সাক্ষাৎ করেন।সাথে ছিলেন ঈদগাহ উপজেলা যুবদলের আহবায়ক আবু হেনা, ঈদগাহ উপজেলা যুবদলের সদস্য মুজিবুর রহমান

ঈদগাঁও উপজেলার রাজনৈতিক অঙ্গনে সোহেল জাহান চৌধুরীর পরিবার দীর্ঘদিন ধরে আলোচিত। তার পিতা মরহুম এ জেড এম শাহজাহান চৌধুরী লুতু মিয়া একাধিকবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এক সময় জাতীয় পার্টি, পরে এনডিপি এবং সর্বশেষ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সোহেল জাহান চৌধুরী প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে অল্প বয়সে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

গত২৮ জানুয়ারি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে ভোট ক্যাম্পেইন শুরু করেন আলোচিত আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট