মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইয়াবা ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ রিসাদের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন?

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

কক্সবাজারে ইয়াবা ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ রিসাদের বিরুদ্ধে, নীরব কেন প্রশাসন?

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার শহরে মাদক পাচার, ইয়াবা ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম রিসাদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। কখনো র‍্যাব-১৫, আবার কখনো ডিবি পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক অভিযোগ সামনে এলেও প্রশাসনের দৃশ্যমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

ভোরে এক লাখ ইয়াবার চালান নিয়ে উধাও হওয়ার অভিযোগ

স্থানীয় সূত্রের দাবি, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গসংলগ্ন মহাজেরপাড়া এলাকায় এক লাখ পিস ইয়াবার একটি চালান নিয়ে ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশের এক সোর্স সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিষয়টি জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারিকুল ইসলাম রিসাদ, বাবু জুনাইদ, শাকিলসহ কয়েকজন সহযোগী চালানটি নিয়ে সরে যান।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, চালানটি নিয়ে পুলিশের সঙ্গে কমিশনসংক্রান্ত দরকষাকষি চলছিল। এর মধ্যেই রিসাদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ইয়াবার চালান ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর রিসাদ আত্মগোপনে রয়েছেন বলে একটি সূত্র দাবি করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ ও ডিবির সোর্স পরিচয় ব্যবহারের অভিযোগ

কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকার আলমগীর টাওয়ারের পেছনে পেয়ারাবাগান এলাকায় বসবাসকারী রিসাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, অতীতে র‍্যাব-১৫-এর সোর্স পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বর্তমানে ডিবি পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তার করছেন বলেও দাবি স্থানীয়দের।

বাস টার্মিনালে মাদকের টাকা লেনদেন ঘিরে মামলা সাজানোর অভিযোগ

স্থানীয় সূত্রের দাবি, গত ১৮ এপ্রিল ২০২৬ সালে কক্সবাজারের বাস টার্মিনাল এলাকার ইসলামাবাদে হোসেন স্টোরের সামনে মাদকের টাকা লেনদেনকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় আর্থিক লেনদেনের বিনিময়ে মারামারির মামলা সাজিয়ে কয়েকজন নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে মামলাটির নম্বর ৪৯ এবং বার্ষিক নম্বর ২৬০ বলে উল্লেখ করা হয়েছে। তবে মামলার নথি ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে মামলাটির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

প্রতিবাদ করলেই হুমকি ও মামলায় জড়ানোর ভয়?

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রিসাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয় দেখানো হয়। এ কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলে দাবি তাঁদের।

এলাকাবাসীর আরও দাবি, রিসাদের কর্মকাণ্ড নিয়ে পারিবারিক পর্যায়েও বিরোধ তৈরি হয়েছে এবং তাঁর বাবা তাঁকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে দিয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ

রিসাদ ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাদক পাচার, ইয়াবা ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন এবং সোর্স পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের বক্তব্য, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত তারিকুল ইসলাম রিসাদ, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews