
ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।
মোঃ আল আমিন হোসেন
ক্রাইম রিপোর্টার ধামরাই উপজেলা ঢাকা।
বগুড়া সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ, শোকের ছায়া বিনোদন অঙ্গনে।
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ঢাকার ধামরাইয়ের সন্তান সোহেল খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে অভিনেতা সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
সোহেল খানের মৃত্যুর খবরে তার পরিবার, স্বজন, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধামরাইয়ের সন্তান হিসেবে স্থানীয় এলাকাতেও তার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে।
নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে একজন পরিচিত মুখকে হারানোর বেদনা তৈরি হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।