
বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি পদে নুরুল আলমের মনোনয়নপত্র উত্তোলন।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আলম।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে হাকির মোড়ে অবস্থিত বগুড়া সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির আহ্বায়ক আব্দুল কাদের তালুকদার বাবুলের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় বগুড়া জেলার বিভিন্ন থানার ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বগুড়া মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সভাপতি পদপ্রার্থী মোঃ নুরুল আলম বলেন, “বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতিকে একটি সুসংগঠিত, শক্তিশালী ও ব্যবসায়ীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে সংগঠনের সকল সদস্যের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করব। ডেকোরেটর ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো বিভেদ নয়, বরং সকল ডেকোরেটর মালিক ও ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এ জন্য সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতি আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।