
সুন্দরগঞ্জে উপজেলার হাসানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ,ক্ষতির পরিমান আনুমানিক অর্ধ কোটি টাকার।
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা
৩১/১০/২৬
গাইবান্ধা জেলার
সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতের এই আকস্মিক আগুনে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৩৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ও পীরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে থআগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময়- গত ৩১ অক্টোবর শনিবার রাত ২:০০ ঘটিকার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ- রাত গভীর হওয়ার পর বাজারের নাইট গার্ড হঠাৎ আগুন দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দেন এবং ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। এর মধ্যেই সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
জানা গেছে, মো. মিজানুর রহমানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তাঁর দোকান ও দুটি গোডাউনে এবং পরবর্তীতে তাঁর ভাই এরশাদ মিয়ার কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর একে একে পার্শ্ববর্তী অপর ব্যবসায়ী হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানেও আগুন ধরে যায়।
*ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিবরণ:*অনুযায়ী
*মোঃ মিজানুর রহমান, পিতা: মোঃ আব্দুল করিম, গ্রাম: দেওডোব তাঁর মুদি দোকান ও গোডাউন পুড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁর প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মোঃ এরশাদ মিয়া পিতা: মোঃ আব্দুল করিম, গ্রাম: দেওডোবা কাঠের আসবাবপত্রের দোকান পুড়ে তাঁর প্রায় *১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোঃ হাফিজুর রহমান পিতা: মোঃ শরিফ উদ্দিন, গ্রাম: দেওডোবা হার্ডওয়্যার দোকান পুড়ে তাঁর প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।