1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শামীমা আক্তার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

শামীমা আক্তার:

‎গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) জোবিঅ-জয়দেবপুর ও আবিবি-জয়দেবপুরের সমন্বয়ে গাজীপুরের কুনিয়া বড়বাড়ী এলাকায় (দুলাল মেম্বারের বাসা সংলগ্ন) এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জনাব ফারিয়া তাসনীম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। সংশ্লিষ্ট গ্যাস বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।অভিযান চলাকালে এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩/৪ ইঞ্চি কিলের ০৩টি এবং ১ ইঞ্চি কিলের ০১টি অবৈধ সংযোগ চিহ্নিত করে অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপলাইন মাটি খুঁড়ে তুলে ফেলা হয়, যা স্থানীয়ভাবে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে স্থাপন করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের তথ্যানুযায়ী, অভিযানে আবাসিক শ্রেণির আনুমানিক ৫২০টি দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল প্রায় ১০,৯২০ ঘনফুট প্রতি ঘণ্টা। সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডও ১০,৯২০ ঘনফুট/ঘণ্টা।

‎কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং একই সঙ্গে বৈধ গ্রাহকরা চাপের মুখে পড়ছেন। তাছাড়া অনিয়মিত ও অবৈধ লাইনের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এ অভিযানে কাউকে অর্থদণ্ড প্রদান করা হয়নি। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে অবৈধ সংযোগ গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুরে নিরাপদ, নিয়মিত ও বৈধ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীকে অবৈধ সংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট