1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর রাজপাড়ায় র‍্যাবের অভিযান: বিপুল ট্যাপেন্টাডল, ই/য়া/বা ও গাঁ/জা/সহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বেদে পল্লীতে এসি ও সিসি ক্যামেরা লাগিয়ে ববিতার মাদক ব্যবসার অজানা কাহিনী একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর রাজপাড়ায় র‍্যাবের অভিযান: বিপুল ট্যাপেন্টাডল, ই/য়া/বা ও গাঁ/জা/সহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

রাজশাহীর রাজপাড়ায় র‍্যাবের অভিযান: বিপুল ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা।
র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণ এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটি বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল ১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। রেললাইনের দক্ষিণ পাশে অবস্থিত মেসার্স মনি কনস্ট্রাকশনের ডকইয়ার্ড মাঠে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান চলাকালে তাদের দখল থেকে ২,২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৮০ গ্রাম গাঁজা এবং নগদ ২,২০০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. সিয়াম ইসলাম (২৭), পিতা মো. নুর আলম, মাতা মোছা. শাহানা, বাসিন্দা দাশপুকুর বউবাজার এবং মো. রশিদ মিয়া (৪৫), পিতা মৃত মনতাজ মিয়া, মাতা মৃত রোকেয়া, বাসিন্দা নতুন বিল সিমলা। উভয়েই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র‍্যাব জানায়, সাক্ষীদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। স্থানীয়ভাবে অনুসন্ধানে আরও তথ্য পাওয়া গেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র‍্যাব কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট