1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : মো: মোকলেছুর রহমান (বাবু)
আসন্ন পবিত্র ঈদুল ফিতর/২০২৬ উপলক্ষে ঈদযাত্রা সুন্দর, স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে নীলফামারীতে মোটর ও বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মালিক-শ্রমিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আব্দুল গফুর সরকার, সভাপতি, মোটর ও বাস মালিক সমিতি, নীলফামারী
জনাব মোঃ মোর্শেদ আলম, সদস্য সচিব, নীলফামারী ট্রাক মালিক সমিতি
জনাব গোলাম রসুল মহাব্বত, সভাপতি, নীলফামারী জেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন
জনাব মোঃ আবুল হাসনাত রাসেল, সড়ক পরিবহন মালিক গ্রুপ, নীলফামারী
জনাব মোঃ আনোয়ারুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি, বাস-মিনিবাস মালিক সমিতি, সৈয়দপুর
এছাড়াও মোটর ও বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংক লরি মালিক ও শ্রমিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঈদযাত্রা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট