1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

আলীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আলীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিপোর্টার: আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮নং আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ এলাকায় মনসুরের ছাদের উপরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলিনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ), পবিত্র রমজান মাসের ১৭ তারিখে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলিনগর ইউনিয়ন শাখার সভাপতি জনাব সোহেল রানা।
প্রধান অতিথি:
জিয়াউল হক, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোমস্তাপুর উপজেলা শাখা।
তিনি বলেন, বদরের শিক্ষা মুসলিম সমাজকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস যোগায়। সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি:
জনাব আবুল কালাম মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আলিনগর ইউনিয়ন শাখা ও ৮নং আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নমিনি।
মাওলানা সৈইবুর রহমান, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আলিনগর ইউনিয়ন শাখা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্য:
সোহেল রানা বলেন, ঐতিহাসিক বদর দিবস মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, ঈমান ও আল্লাহর ওপর ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, বদরের যুদ্ধে অল্পসংখ্যক মুসলমান দৃঢ় ঈমান ও আল্লাহর সাহায্যে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। সেই ঘটনা আমাদের শিক্ষা দেয়—সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট