1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সিলেটে অ'প'হ'রণ ও মু'ক্তি'পণ আ'দা'য়ের অ'ভি'যোগে ১০ কি'শো'র'কে আ'ট'ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

সিলেটে অ’প’হ’রণ ও মু’ক্তি’পণ আ’দা’য়ের অ’ভি’যোগে ১০ কি’শো’র’কে আ’ট’ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সিলেটে অ’প’হ’রণ ও মু’ক্তি’পণ আ’দা’য়ের অ’ভি’যোগে ১০ কি’শো’র’কে আ’ট’ক

মোহাম্মদ আব্দুস ছালাম ষ্টাফ রিপোর্টারঃ
সিলেট মহানগরীতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অভিযানে ১০ কিশোরকে আটক করা হয়েছে। রোববার (৮ মার্চ) মধ্যরাতে সিলেট মহানগরীর জিন্দাবাজার হাওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে অপহৃত দুইজনকেও উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো, তানজিম মাহবুব নিশান (২১), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), মো. জাকির হোসেন (১৯), মো. মারজান (১৯), মোসাদ্দেক আলী (১৮), ফারদিন আহমদ (১৮), জয়নাল আবেদীন রাব্বি (১৮) ও মিজান আহমদ (১৮)।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) নামে এক যুবককে ১৪/১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে কোতোয়ালী থানাধীন তাঁতিপাড়ার নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় আটকে রাখা হয়।
অভিযোগ রয়েছে, সেখানে তাকে ধারালো চাকু ও কেচি দিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি ও আদায় করা হয় এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া তাকে কাপড় খুলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানায় পুলিশ।
পরে ভুক্তভোগী সুহেল সরকার বিষয়টি থানায় জানালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
অভিযানে নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে ভিকটিমের শনাক্ত করা ১০ জনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা আরেক ভিকটিম জাহিদ আহমদ (৪২) নামের এক প্রবাসীকেও উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ভিকটিমদের দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রুল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট