1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশকে স্মরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

ভিডিও সংবাদ 👇👇

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশকে স্মরণ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার উজানীগাঁও গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রব, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিতেশ চন্দ্র বর্মন, জেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাফিকুজ্জমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া প্রমুখ।অপরদিকে, সকাল সাড়ে ১১টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট