1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব, আব্দুল জব্বার খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার আশা ব্যক্ত করেছেন।
জনাব, আব্দুল জব্বার খান হাঁসাড়া ইউনিয়নের হোসেন আলী উচ্চ বিদ্যালয় (আলমপুর) এবং লস্করপুর এইচ.কে.ইউ আলীম মাদ্রাসার সাবেক সুযোগ্য সভাপতি, শিক্ষানুরাগী হিসেবেও এলাকায় সুপরিচিত। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
আজ ২৭/০৩/২০২৬ ইং মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হন ,অনুষ্ঠানটি হয় আব্দুল জব্বার খান এর বাড়িতে।এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জনাব, আব্দুল জব্বার খান মাননীয় এমপি শেখ মোঃ আব্দুল্লাহর সামনে হাঁসাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তিনি এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এমপি সাহেবের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও তিনি হাঁসাড়া ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।
মাননীয় এমপি শেখ মোঃ আব্দুল্লাহ জনাব, আব্দুল জব্বার খানের উত্থাপিত সমস্যা ও দাবিগুলি গুরুত্ব সহকারে শোনার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত হাঁসাড়া ইউনিয়নের বাসিন্দারা জনাব, আব্দুল জব্বার খানের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা মনে করেন জনাব, আব্দুল জব্বার খান হাঁসাড়া ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান প্রার্থী। তারা আশা ব্যক্ত করেন যে জনাব, আব্দুল জব্বার খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং হাঁসাড়া ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
জনাব, আব্দুল জব্বার খানও হাঁসাড়া ইউনিয়নের উন্নয়নে অবদান রাখার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি হাঁসাড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। হাঁসাড়া ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।’
জনাব, আব্দুল জব্বার খানের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার খবরে হাঁসাড়া ইউনিয়নের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা মনে করেন জনাব, আব্দুল জব্বার খানের নেতৃত্বে হাঁসাড়া ইউনিয়ন একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট