1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় র‌্যাবের পৃথক অ/ভি/যা/নে ২ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উ/দ্ধা/র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় র‌্যাবের পৃথক অ/ভি/যা/নে ২ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উ/দ্ধা/র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর দুটি পৃথক অভিযানে ১২০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে শহরের শেউজ গাড়ী ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে যে, সদর থানার ৮ নম্বর ওয়ার্ডের শেউজ গাড়ী এলাকায় কিছু ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শেউজ গাড়ী এলাকায় রেলওয়ে ফুটপাত থেকে মোঃ হাসান (২৭), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-বিগগ্রাম, ইউনিয়ন-চুপিনগর, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়।

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া রেলস্টেশন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ বরকত উল্লাহ ওরফে রুবেল (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দীন, গ্রাম-আসুনজা, ইউনিয়ন-গোবিন্দপুর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া-কে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ৪০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট