1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক | প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান। প্রভাতী বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক | প্রভাতী বাংলাদেশ

কৃষককে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে কৃষকদের মাঝে ‘কৃষিকার্ড’ বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। সমাজকল্যাণমন্ত্রী জানান, কৃষিকার্ডের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মতো এই কৃষিকার্ডও পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকরা সরকারি সুযোগ-সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন।

পাটের সোনালী দিন ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “পাট একসময় আমাদের জাতীয় গর্ব ছিল। আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। এজন্য কৃষকদের পাট চাষে আরও উৎসাহিত করা হচ্ছে। পাট উৎপাদন বাড়লে আমাদের জিডিপিতে যেমন ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি পরিবেশ রক্ষায়ও এটি বড় ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে মন্ত্রী উপস্থিত ৮০০ জন কৃষকের মাঝে উন্নত মানের আউশ ধানের বীজ ও সার তুলে দেন। এছাড়া ২০ জন কৃষককে বিশেষ প্রণোদনা হিসেবে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট