1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেদে পল্লীতে এসি ও সিসি ক্যামেরা লাগিয়ে ববিতার মাদক ব্যবসার অজানা কাহিনী একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত এসব উপকরণের মধ্যে রয়েছে বিপজ্জনক বিস্ফোরক সাদৃশ্য গান পাউডার এবং কাঁচের গুঁড়া, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে র‍্যাবের বিভিন্ন ইউনিট।এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ দুটি তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিপুল পরিমাণ গান পাউডার এবং অপর একটি পলিথিনে ভাঙা কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গান পাউডারের পরিমাণ প্রায় ১২ কেজি ৫৮০ গ্রাম এবং কাঁচের গুঁড়ার পরিমাণ ২ কেজি ১৪০ গ্রাম বলে নিশ্চিত করা হয়েছে।র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এসব উপকরণ ককটেল বা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।পরে এসব আলামত রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট