1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আগামীকাল জানা যাবে এলপিজি গ্যাসের নতুন দাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited- এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক মোটরসাইকেলে নতুন করের বোঝা মধ্যবিত্তের চলার পথে অন্তরায় অ স্ত্র মহড়ায় রাতের রাজত্বে ‘জাহেদ বাহিনী’, জিম্মি এলাকাবাসী ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃ ত্যু, হাসপাতালে মেয়ে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি আলীকদমে হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে-* বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জ ব্দ হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা

ভিডিও সংবাদ 👇👇

আগামীকাল জানা যাবে এলপিজি গ্যাসের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি এপ্রিল মাসে বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী—এপ্রিল মাসে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে কমিশনের আদেশ আগামীকাল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হবে। দাম সংক্রান্ত বিস্তারিত তথ্য বিইআরসি’র অফিসিয়াল ওয়েবসাইটেও (www.berc.org.bd) পাওয়া যাবে। এর আগে সবশেষ গত ২৪ ফেব্রুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সদ্যবিদায়ী মার্চ মাসেও এই দাম অপরিবর্তিত ছিল। এলপিজির পাশাপাশি আগামীকাল অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে। গত মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট