
হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপি পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়াম ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক: বক্তব্যে বলেন, কৃষিতে নানান রকমের জৈব বালাই নাশক ইয়েলো ট্রেডথ বা হলুদ ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। কিন্তু আমাদের কৃষকেরা তা না করে বাজার থেকে সহজেই কীটনাশক এনে শশা, বেগুন, লাউসহ বিভিন্ন শাকসবজি ও ফলমূল উৎপাদনে ব্যবহার করছি। এতে পোকা দমন ঠিকই হয়। কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পরিবেশের জন্যও ক্ষতিকর।
এজন্য নিরাপদ শাকসবজি ও ফলমূল উৎপাদনের দিকে যেতে হবে। তিনি বলেন এই ক্ষতি শুধু আমাদের জন্য ক্ষতিকর তার সবচেয়ে ক্ষতিকর দিকগুলো হল বাণিজ্যিক কৃষিতে যেতে হলে ফল ও শাকসবজি যখনই বিদেশে রপ্তানি করা হয় তখন অ্যাক্টিভিটি ম্যাপ আন্তর্জাতিক গবেষণাগার থেকে পরিক্ষা করে প্রমাণ দিতে হয় এখানে কোন প্রকার বিষের অবশিষ্ট নেই। তা না হলে পৃথিবীর কোন দেশেই যাবে না। এই যে প্রক্রিয়ারটা তা জটিল না। উৎপাদন করবো উদ্যোক্তা হব এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। যতটুকু বিষ কম প্রয়োগ করে চাষ করা যায়। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে এক সময় ইংল্যান্ডে পান রপ্তানি করা হত। এ পানে মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগের কারণে সালমোনেলা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে বাংলাদেশী এক নারী অসুস্থ হয়ে পড়েন। সে থেকে ইংল্যান্ড আমাদের দেশ থেকে পান আমদানি বন্ধ করে দেয়। এরকম মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগ করার কারণে শুধু ইংল্যান্ড নয়, এরকম মধ্য প্রাচ্যের দেশগুলোর কাতার দুবাই সৌদি আরবে ও পান রপ্তানি বন্ধ রয়েছে।
তিনি বলেন, পার্টনার কংগ্রেস হলো কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করার মাধ্যম। এখানে ২৫-৩০ জনের কৃষকদের নিয়ে কৃষক সমবায় সমিতি গড়ে তোলা হয়। যেখানে একজন, সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার নিযুক্ত থাকবেন। তাদের একটা ব্যাংক হিসাব থাকবে। এতে স্মার্ট কৃষক সংগঠন গড়ে তোলা হয়। এর মাধ্যমে কৃষকেরা তাদের দাবি আদায়ে সোচ্চার হবেন। কৃষকেরা ইচ্ছে করলে বীজ উৎপাদন করে নিবন্ধন করে বীজ বাজারজাত করে লাভবান হতে পারেন। এতে কৃষকদের জীবন মানের উন্নতি হবে। উপ-সহকারী কৃষি অফিসার তারিকুল হাসানের সঞ্চালনায়
পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক কৃষিবিদ ইমরুল কায়েস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন, অতিরিক্ত কৃষি অফিসার মাসুমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।