1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited- এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক মোটরসাইকেলে নতুন করের বোঝা মধ্যবিত্তের চলার পথে অন্তরায় অ স্ত্র মহড়ায় রাতের রাজত্বে ‘জাহেদ বাহিনী’, জিম্মি এলাকাবাসী ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃ ত্যু, হাসপাতালে মেয়ে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি আলীকদমে হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে-* বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জ ব্দ হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা

ভিডিও সংবাদ 👇👇

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংগাবাড়িতে মা/দ/ক উদ্ধারের ঘ/ট/না: অভিযুক্তকে ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ কামরুল ইসলাম নিজেকে ক্যানসার আক্রান্ত দাবি করে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করেন। ওই আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামির স্বাস্থ্যগত অবস্থা যাচাই করে প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, “বিচার তার নিজ গতিতেই চলবে। তবে মানবিক দিক বিবেচনায় কেউ যদি অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, তবে আমরা বিষয়টি যথাযথভাবে দেখব।”

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য রয়েছে। ওই দিনই স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের পাশাপাশি চার্জ গঠন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট