1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাংগাবাড়িতে মা/দ/ক উদ্ধারের ঘ/ট/না: অভিযুক্তকে ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited- এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক মোটরসাইকেলে নতুন করের বোঝা মধ্যবিত্তের চলার পথে অন্তরায় অ স্ত্র মহড়ায় রাতের রাজত্বে ‘জাহেদ বাহিনী’, জিম্মি এলাকাবাসী ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃ ত্যু, হাসপাতালে মেয়ে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি আলীকদমে হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে-* বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জ ব্দ হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা

ভিডিও সংবাদ 👇👇

বাংগাবাড়িতে মা/দ/ক উদ্ধারের ঘ/ট/না: অভিযুক্তকে ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: অভিযুক্তকে ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ

আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নে ইজিবাইক চালক আবু সাঈদের গাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয় নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংগাবাড়ি ইউনিয়ন শাখা।
সংগঠনটির পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে জানানো হয়, আবু সাঈদকে জামায়াতের কর্মী হিসেবে প্রচার করে যে সংবাদ ও গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তাদের সংগঠনের কোনো সদস্য বা কর্মী নন।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এমন অবস্থায় কোনো মাদক সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সংগঠনের নাম জড়ানো তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করা হয়।
এছাড়া, সংগঠনটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মহল ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে। তারা বলেন, মিথ্যা তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আবু সাঈদের ইজিবাইক থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট