1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান: মানদণ্ডে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর; কৃষক কার্ড ও ঋণ মওকুফসহ বড় চমক ফেনীতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান: মানদণ্ডে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ উলিপুরে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনের উপছে পড়া ভীড় ভোগান্তিতে মোটরবাইক চালক সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংগাবাড়িতে মা/দ/ক উদ্ধারের ঘ/ট/না: অভিযুক্তকে ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ পাবনা ও রংপুরসহ ৪ জেলার ডিসি প্রত্যাহার আগামীকাল জানা যাবে এলপিজি গ্যাসের নতুন দাম মি/থ্যা চাঁ/দা/বা/জির মা/ম/লা/য় ২৪ দিন ধরে কারাগারে সাংবাদিক খাইরুল ইসলাম ফকির, সিলেট জেলা স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ ৩০ এপ্রিল দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের ঝু ল ন্ত মর দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান: মানদণ্ডে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফেনীতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান: মানদণ্ডে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

সিভিল সার্জনের নির্দেশনায় নিয়মিত মনিটরিং—কারণ দর্শানোর নোটিশ প্রদান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কঠোর অবস্থান জেলা স্বাস্থ্য বিভাগের

ফেনী জেলার জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি বেসরকারি চক্ষু হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। ফেনীর মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত সেবার মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও মান বজায় রাখা হয়নি, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, মেডিকেল অফিসার ডা. আমির খসরু এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মাইনউদ্দিন। তারা সম্মিলিতভাবে প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম আরও জোরদার করা হবে। কোনো প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যসেবার মানদণ্ড লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে যাতে জেলার জনগণ সুষ্ঠু, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নিয়মনীতি মেনে সেবা প্রদানের আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট