1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অবৈধ জ্বালানি মজুদে অভিযান: ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহালুতে অভিযানে ২ মাসের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মানবতার ফেরিওয়ালা ইমনের উদ্যোগে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহীতে টানা মৃদু তাপপ্রবাহ: ৩৭ ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা, ভোগান্তিতে জনজীবন প্রাণের টানে কক্সবাজারে মুন্সিগঞ্জের ‘এসএসসি ৯৩ ব্যাচ’: একাল ও সেকালের মেলবন্ধন পাটকেলঘাটায় গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উ/দ্ধা/র, মালিককে জরিমানা। লৌহজংয়ে কৃষি প্রণোদনা ২০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযানে ৬কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আ/ট/ক করেছে (বিজিবি) *বাঁশখালীর উপকূলে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আ/ট/ক* বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ। পলাশে নিরাপদ অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা

ভিডিও সংবাদ 👇👇

অবৈধ জ্বালানি মজুদে অভিযান: ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অবৈধ জ্বালানি মজুদে অভিযান: ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে জরিমানা
সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় “খান ভ্যারাইটিস স্টোর”-এর একটি গুদাম থেকে ৪৪০ লিটার ডিজেল এবং ১০১৮ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির মালিক এবাদুল খানকে বিনা লাইসেন্সে পেট্রোলিয়াম পণ্য মজুদের দায়ে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জব্দকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রয়ের শর্তে ভান্ডারিয়া উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট হস্তান্তর করা হয়। বিক্রয়লব্ধ ১ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা ৯০ পয়সা সরকারি কোষাগারে এ-চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট