1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধর্মপাশায় পাঁচ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা, স্থানীয় জনতার হাতে নারী আ//ট/ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

ধর্মপাশায় পাঁচ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা, স্থানীয় জনতার হাতে নারী আ//ট/ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ধর্মপাশায় পাঁচ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা, স্থানীয় জনতার হাতে নারী আটক

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ
আব্দুল বাছির

সুনামগঞ্জের ধর্মপাশায় নূসরাত জাহান আলিফা নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার সময় সিপ্রা রাণী নামে এক মহিলাকে আটক করে স্থানীয় জনতা।

গতকাল শুক্রবার রাত দশটার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডস্থ মাষ্টারবাড়ীর পাশে এই ঘটনা ঘটে। শিশুটি ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের কালাম মিয়ার মেয়ে। আটককৃত মহিলার নাম সিপ্রা রাণী।সে নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবপাশা গ্রামের লিটন সূত্র ধরের স্ত্রী।

স্থানীয় ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আলিফা পার্শবর্তী মোহনগঞ্জ উপজেলার ঢাকা উত্তরা মডেল স্কুলের নার্সারীর শিক্ষার্থী। শুক্রবার রাত দশটার দিকে তার বাসার সামনে মিঠু চন্দ্র দাসের কাপড়ের দোকানে স্কুল ড্রেস আনতে গেলে শিপ্রা রাণী তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিশুটি ভয়ে চিৎকার করতে থাকলে পার্শবর্তী রাজনগর গ্রামের একজন অটোচালক তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন শিশুটিসহ ঐ মহিলাকে আটক করে।

স্থানীয় আরেকটি সূত্র জানায়, সিপ্রা রাণী অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে।তার বাবার বাড়ি মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দি গ্রামে।

খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট