1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর সাপাহারে ৩ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও, ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তিনজন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে ড্রাম ট্রাকে নিচে চাপা পড়ে একজনের মৃ ত্যু সেনবাগের সারাহ মাহনাজ মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে সাফল্য অর্জন ! ১৪ই জুন: আরও একটি ঐতিহাসিক মু হূ র্তে র অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রাম কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত। কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর সাপাহারে ৩ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও, ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহারে ৩ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও, ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর সাপাহার উপজেলায় একটি সমবায় সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী গ্রাহকরা তাদের আমানত ফেরত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে কোচকুড়লিয়া এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ ও সমিতির সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া এলাকায় অবস্থিত ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ (রেজি. নং ২৩৬৬) দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে সমিতির পরিচালক মোঃ আব্দুল হালিমসহ অন্যান্য কর্মকর্তারা স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আমানত হিসেবে সংগ্রহ করেন।
তারা আরও জানান, গত ২০২৪ সালের ২৫ অক্টোবর হঠাৎ করে সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সংশ্লিষ্টরা। এরপর থেকেই আমানতকারীদের অর্থ নিয়ে তারা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো ধরনের যোগাযোগ না থাকায় ভুক্তভোগীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সমিতির পরিচালক মোঃ আব্দুল হালিম, তার স্ত্রী উম্মে কুলসুম, মোঃ সবুজ, মোসাঃ সুবর্ণা, মোঃ সোহাগ, মোঃ হাই বাবু এবং মোঃ মাসুদ রানা। তারা সবাই কোচকুড়লিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা বলেন, কষ্টার্জিত সঞ্চয়ের টাকা হারিয়ে বহু পরিবার বর্তমানে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা সমবায় কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে আমানতকৃত অর্থ ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট