1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী চান্দিনা থানার বিশেষ অভিযান: দীর্ঘ দিন পলাতক আ সা মী সহ দুইজন গ্রে প্তা র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক চন্দ্রিমা উদ্যান মসজিদে অজুখানা ও টয়লেটের বেহাল দশা মুসল্লিদের চরম ভোগান্তি সংস্কারের দাবি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ সুইট

ভিডিও সংবাদ 👇👇

জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত
মোঃ আজাদ হোসেন নিপুঃ-।। জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরে শিক্ষা, সংস্কৃতি ও মেধা বিকাশে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’। এ উপলক্ষে জেলা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জুন) জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর সেলিম, মানবাধিকার কর্মী এবং অ্যাডভোকেট জামিল হাসান তাপস, সহ-সভাপতি জামালপুর জেলা আইনজীবী সমিতি।
অনুষ্ঠানের শুরুতে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়। পরে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে থানা ও জেলা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে বিজ্ঞান, গণিত ও সৃজনশীল শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষাবৃত্তি প্রদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে রূপান্তর বাংলাদেশ কাজ করে যাবে।
উল্লেখ্য, শিক্ষা সহায়তা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন রূপান্তর বাংলাদেশ দীর্ঘদিন ধরে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
রুপান্তরের আয়োজক ও পরিচালক মোঃ সাজ্জাদ আহামেদ এর সাক্ষাৎকারে জানা যায় যে,শেরপুর জেলায় ০৬-০২-২০০৬ ইং এবং
জামালপুরে ০৬-০২-২০১০ ইং রুপান্তরের যাত্রাশুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট