
নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলাপ্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামে মানবিক উদ্যোগের অংশ হিসেবে নওমুসলিম এক পরিবারের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন।শুক্রবার (১২ জুন) শিমুলিয়া এমদাদিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নওমুসলিম বেগম আব্দুল্লাহর চিকিৎসা ব্যয়ের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো:কামাল হোসেন শেখ।
এ সময় ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মো:মোশাররফ হোসেন খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া এমদাদিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ শহিদুল ইসলাম,ভাওয়ার স্কুলের প্রধান শিক্ষক মো:মোবারক হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন,মানবতার সেবাই শিমুলিয়া সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য।তারা জানান,সমাজের অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চিকিৎসা,শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন তারা।বক্তারা আশা প্রকাশ করেন,ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।তাদের মতে,শিমুলিয়া গ্রামের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজের কল্যাণে কাজ করার সক্ষমতা অর্জন করবে ফাউন্ডেশনটি।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমাজের বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।এ সময় অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানটি আন্তরিক ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়।