1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী চান্দিনা থানার বিশেষ অভিযান: দীর্ঘ দিন পলাতক আ সা মী সহ দুইজন গ্রে প্তা র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক চন্দ্রিমা উদ্যান মসজিদে অজুখানা ও টয়লেটের বেহাল দশা মুসল্লিদের চরম ভোগান্তি সংস্কারের দাবি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ সুইট

ভিডিও সংবাদ 👇👇

বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সকাল প্রায় ১১টার দিকে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দেশে প্রবেশ করেন।

এ সময় তাঁর সহধর্মিণী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ তাঁকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক শহীদ আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তাঁর এই আগমন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট