1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রংপুর মেডিকেলে কলেজে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃ/ত্যু। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

রংপুর মেডিকেলে কলেজে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃ/ত্যু।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

রংপুর মেডিকেলে কলেজে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু।

শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সাত মাস বয়সি তানজিদ হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শিশু ওয়ার্ডে হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে শিশুটিকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটি মারা যায়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শিশুটি হামে আক্রান্ত ছিল।শিশু তাঞ্জিদ হাসান লালমনিরহাট জেলা খনিয়াগাছা ইউনিয়ন কালমাটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।হাসপাতাল সূত্রে জানা যায় হামের উপসর্গ নিয়ে মোট ৮০ জন শিশু ভর্তি হন এরমধ্যে চিকিৎসা নিয়ে ৫৭ জন বাড়িতে ফিরলে ও ২২ জন হাসপাতালে অবস্থান করছেন।
এ বিষয়ে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট