1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ছেদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে মানবিক উদ্যোগ বিনামূল্যে চেয়ার ও বিশুদ্ধ পানি বিতরণ মাদারীপুরে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ। কেশবপুরে একটি মানবতার ডাক্তারের মৃ/ত্যু মুন্সীগঞ্জের কৃতি শিক্ষক সাবিনা ইয়াসমিন এবার ঢাকা বিভাগেরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিতঃ এক নারীর উপর সংঘবদ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগে পুলিশ একজনকে গ্রে/ফ/তা/র করেছে। পানছড়িতে সেনাবাহীনির ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ ফেনীতে ৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সিলগালা মানদণ্ড পূরণে ব্যর্থতায় কঠোর পদক্ষেপ জেলা স্বাস্থ্য বিভাগের, ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ফুয়েল কার্ড উদ্বোধন ও বিতরণ। ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাময়িক অব্যাহতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ছেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ছেদ

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে বটি দিয়ে স্বামী ইসমাইল গাজীর পুরুষাঙ্গ ছেদ করে দিয়েছেন তার ২য় স্ত্রী নাজমা খাতুন।সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল গাজীর স্ত্রী নাজমা খাতুনকে (৩২) হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ইসমাইল গাজী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ ছেদ করে দেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ইসমাইল গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, ইসমাইল গাজীর গোপনাঙ্গ ছেদ হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুনই কর্তনকৃত গোপনাঙ্গ হাতে নিয়ে স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে ইসমাইল গাজীর ভাইসহ প্রতিবেশী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।এসময় স্থানীয়রা নাজমা খাতুনকে হাসপাতালে আটকে রাখেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, ইসমাইল গাজী একাধিক বিয়ে করেছেন। তার বড় স্ত্রী সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় বসবাস করেন। তিন দিন আগে তার বড় স্ত্রী ভুরুলিয়ার সিরাজপুরের বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজমা খাতুন এর আগেও ২০১৭ সালে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারের এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছিলেন। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভুরুলিয়ার সিরাজপুর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটার ঘটনায় নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট