1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সাইফুল আলম। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয় দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সাইফুল আলম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
সাইফুল আলম।

প্রতিনিধি:দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দারুল হেরা আলীম মাদ্রাসার হলরুমে মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং কিশোরী-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২এপ্রিল ২০২৬) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দারুল হেরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম। পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার মেডিক্যাল অফিসার (এমওডিসি) ডাঃ মুজতবা তামীম আল মাহদী, ও ডা: তায়েফ আহমদ মাওঃ নুরুজ্জামান খান ,সাংবাদিক সাইফুল আলম, অপরাজেয় বাংলাদেশ দোয়ারাবাজার শাখার ম্যানেজার আজমল হোসেন এবং সুজিনা।

বক্তারা বলেন—
কৈশোরীকাল একজন মেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সাধারণত ১০ থেকে ১৯ বছর বয়সকে কৈশোরীকাল বলা হয়। এই সময়ে হরমোনগত পরিবর্তনের কারণে দেহে নানা শারীরিক পরিবর্তন ঘটে—উচ্চতা বৃদ্ধি, স্তন বিকাশ, ঋতুচক্র শুরুসহ বিভিন্ন পরিবর্তন।

বক্তারা আরও বলেন, এই পরিবর্তনগুলো স্বাভাবিক হলেও অনেক কিশোরী সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা না পাওয়ায় বিভ্রান্তি, লজ্জা, ভয় এবং নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। তাই কিশোরীদের মানসম্মত ও কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময়ে দেহ দ্রুত বাড়তে থাকায় সুষম পুষ্টির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ কিশোরীদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে। অন্যদিকে অপুষ্টি, রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা শিক্ষাজীবন, কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ মাতৃত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
বক্তারা মা-শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, পুষ্টি উন্নয়ন এবং কিশোরীদের সচেতনতা বৃদ্ধি—এসব বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট