1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হা/ম/লা ও ছি/ন/তা/ই/য়ের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ফুয়েল কার্ড উদ্বোধন ও বিতরণ। ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাময়িক অব্যাহতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান। ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন মুফতি আলাউদ্দিন সাদি শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সং/ঘ/র্ষে আ/হ/ত ১৪ শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হা/ম/লা ও ছি/ন/তা/ই/য়ের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে যুবকের ওপর সশস্ত্র হা/ম/লা ও ছি/ন/তা/ই/য়ের অভিযোগ

সাইফুল আলম।

প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাদিক মিয়ার ব্রীজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য (জখমী) তার নিজস্ব ভুষি মালের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্ত হিসেবে রনজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হৃদয় আচার্য্যের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থাকা প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সুসেন আচার্য্য দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট