1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন  শতভাগ স্বচ্ছতার আশ্বাস পুলিশ সুপারের স্টাফ রিপোর্টার ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ, বাঞ্ছারামপুরে লোডশেডিং আর গরমে টিনের শ্রেণি কক্ষে ক্লাশ করতে পারছে না শিশুরা শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলদিয়া বাজারে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি সেনবাগে খাল খনন কর্মসূচি কার্যক্রম শুভ উদ্বোধন করেন- জয়নুল আবদিন ফারুক এম পি হিলি হাকিমপুরে, মাদকের অভিযানে ৪জন গ্রেফতার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ ইটভাটায় অভিযান ২৩ লাখ টাকা জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে খেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার প্রেক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। বালক ও বালিকা উভয় বিভাগেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট