1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জমি দখল ও হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে শ্রমিকদের ঢল! মে দিবসে রাজপথ কাঁপানো বর্ণাঢ্য র‍্যালি ও শক্তিশালী বার্তা দিল লেবার ইউনিয়ন কেশবপুরে নেশা জাতীয় অ্যালকোহল বিক্রিকালে ঔষধ ব্যবসায হুমায়ুন কবির গ্রে/ফ/তা/র দোয়ারাবাজারে বৃদ্ধকে কু/পি/য়ে হ/ত্যা জমি দখল ও হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুভেচ্ছা জানালেন হাজী রাশেদুল ইসলাম কিরণ হোসেনপুরে শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত, র‍্যালি অনুষ্ঠিত চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‍্যালি মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা লৌহজংয়ে গাঁ/জা ও বিদেশি ম/দ/সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র

ভিডিও সংবাদ 👇👇

জমি দখল ও হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন

মোঃ মহিন উদ্দিন প্রতিবেদন 
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ মহিন উদ্দিন প্রতিবেদন 

কুমিল্লার লাকসাম থানায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন প্রবাসী আরিফ বিল্লাহ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন বিদেশে অবস্থানের সুযোগ নিয়ে তার মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা আরিফ বিল্লাহ লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মৌজায় প্রায় ৩.৯৬ শতাংশ জমির বৈধ মালিক। তিনি দাবি করেন, তার মা খাদিজা বেগম ওয়ারিশ সূত্রে জমির মালিক হন এবং পরবর্তীতে বৈধ কাগজপত্রের মাধ্যমে তিনি উক্ত সম্পত্তির মালিকানা লাভ করেন। দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর ধরে তিনি ওই সম্পত্তি ভোগদখল করে আসছিলেন।

আরিফ বিল্লাহ অভিযোগে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকায় স্থানীয় মোঃ জয়নাল আবেদীনকে যার পিতা মোঃ সিরাজ মিয়া, সাং উত্তর-পশ্চিম-গাও মিয়াপাড়া, উক্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন। সম্প্রতি দেশে ফিরে তিনি তার সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করতে গেলে দেখতে পান বাড়ির গেটে তালা লাগানো পরবর্তী আরিফ বিল্লাহ জিজ্ঞেস করলে ভূমিদস্যু মোঃ জয়নাল আবেদীন নিজেকে ওই সম্পত্তির মালিক দাবি করেন। এ সময় তিনি মালিকানার কাগজপত্র দেখতে চাইলে বিবাদী ভূমিদস্যু জয়নাল আবেদীন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং বিবাদী আরিফ বিল্লাহকে অকাট্ট ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে গুম ও খুনের হুমকি প্রদান করেন।

এমনকি জোরপূর্বক সম্পত্তি দখলের পাঁয়তারাও চালানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভুক্তভোগী আরিফ বিল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করার ফলে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং এই নিয়ে তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট