1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা পরিবারের অভিযোগ ভিন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার!

ভিডিও সংবাদ 👇👇

রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা পরিবারের অভিযোগ ভিন্ন

 মোঃ জসীমউদ্দীন লক্ষ্মীপুর 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 মোঃ জসীমউদ্দীন লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ নয়ন (২৮) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর এলাকা থেকে নয়নকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি শাহীন মিয়া।অন্যদিকে, নয়নের পরিবারের দাবি, সোমবার বিকেলে উপজেলার চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই, মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ নয়নকে আটক করে।

তবে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন রায়পুর থানার ওসি শাহীন মিয়া। তিনি জানান, নয়ন থানায় কোনো মামলা করতে আসেননি; বরং থানা এলাকার বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল এবং সেই মামলায়ই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট