1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, যাতায়াতের রাস্তা বন্ধের অ/ভি/যো/গ অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আ/সা/মি রেজাউল করিম রিয়াদ গ্রে/ফ/তা/র। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন গাজী তুহিদুজ্জামান আল-আমিন সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর বানিয়াচং উপজেলা যুব জমিয়ত এর উদ্যোগে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শশীভূষণে পুলিশের বিশেষ অ/ভি/যা/ন ৫০ গ্রাম গাঁ/জা উ/দ্ধা/র, আ/ট/ক ২জন মোল্লাহাটে ৫০পিচ ই/য়া/বা সহ মা/দ/ক কারবারি সাগর আ/ট/ক রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা পরিবারের অভিযোগ ভিন্ন

ভিডিও সংবাদ 👇👇

সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

সৎ সাংবাদিকতাকে অসৎ ও অপসাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন,সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠতা-এটি রক্ষা করা এখন সময়ের দাবি।মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী বলেন,জনগণের মৌলিক অধিকার হলো সঠিক তথ্য পাওয়া।

কোনোভাবেই অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য মানুষের কাছে পৌঁছানো উচিত নয়।এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন,সৎ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো:গোলজার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন।এছাড়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব,পুলিশ সুপার মো:মেনহাজুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য দেন।জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ বক্তব্য রাখেন।বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন,সমাজের সমস্যা তুলে ধরতে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিনবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে দায়িত্ব পালনে সততা বজায় রাখার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

উপস্থিত ছিলেন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।সাধারণ মানুষেরও ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:গোলজার হোসেন বিভিন্ন দাবি তুলে ধরেন।তিনি প্রেসক্লাবের জন্য জায়গা বরাদ্দ ও ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেন।মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান তিনি।এছাড়া জেলার মেডিকেল কলেজ ও সড়ক অবকাঠামোর উন্নয়ন নিয়েও কথা বলেন।অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট