
অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজাউল করিম রিয়াদ গ্রেফতার।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রেজাউল করিম রিয়াদ (২৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
বুধবার (৬ মে) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বগুড়া সদর থানাধীন ইবনেসিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এলাকার পেছনে আলহাজ্ব ভিলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রেজাউল করিম রিয়াদ বগুড়া জেলার সদর থানার রহমাননগর ক্যাডেট মাদ্রাসা এলাকার বাসিন্দা। তিনি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে তিনি ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।