1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, যাতায়াতের রাস্তা বন্ধের অ/ভি/যো/গ অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আ/সা/মি রেজাউল করিম রিয়াদ গ্রে/ফ/তা/র। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন গাজী তুহিদুজ্জামান আল-আমিন সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর বানিয়াচং উপজেলা যুব জমিয়ত এর উদ্যোগে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শশীভূষণে পুলিশের বিশেষ অ/ভি/যা/ন ৫০ গ্রাম গাঁ/জা উ/দ্ধা/র, আ/ট/ক ২জন মোল্লাহাটে ৫০পিচ ই/য়া/বা সহ মা/দ/ক কারবারি সাগর আ/ট/ক রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা পরিবারের অভিযোগ ভিন্ন

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

এয়িয়ার সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। একই সঙ্গে তিনি ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত শুক্রবার (১ মে) দিবাগত রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট রায়হান মোর্শেদ আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তম বার সংগঠন হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। এর মধ্যে ৭ হাজার ৬৯জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ। অপরদিকে প্রায় ৬৬ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থাকেন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার সংগঠন হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে জয়লাভের মাধ্যমে আলোচনায় আসেন এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া এলাকার বাসিন্দা।
পারিবারিক জীবনে তিনি পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে মেঝো তার পিতা বোরহান উদ্দিন এবং মাতা ফিরোজা বেগম।
শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে আইন পেশায় প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও সততার কারনে আাইনজীবীদের মধ্যে তিনি একজন গ্রহনযোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সংগঠন হিসেবে ও তিনি সুপরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের আইন বিষায়ক সম্পাদক এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষায়ক সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, বিজ্ঞ আইনজীবীরা আমার উপর আস্হা রেখে আমাকে বিজয় করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের এবং নীতির বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন। আমি সকলের সহযোগিতার নিয়ে আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব– ইনশাল্লাহ। তার এই বিজয়ে ঢাকা প্রেসক্লাব, নিজ জন্মভূমি নরসিংদী সহ বিভিন্ন স্হানে আইনজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে।
সংশ্লিরা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট