
টাঙ্গাইল কালিহাতীতে এক গৃহবধূর স্বামীর সংসার থেকে টাকা স্বর্ণালংকার নিয়ে উধাও
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
কালিহাতি উপজেলার সরাগী গ্রামে এক গৃহবধূর স্বামীর সংসার ছেড়ে অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বাড়ির টাকা-পয়সা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে চলে গেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ তারিখ শুক্রবার, শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ওই নারী স্বামীর বাড়ি ছেড়ে এক অবিবাহিত যুবকের সঙ্গে চলে যান। মেয়েটি বিবাহিত এবং তার স্বামী প্রবাসে রয়েছেন। তাদের সংসার জীবন ছিল প্রায় দুই বছরের।
ঘটনাটি কালিহাতী উপজেলার সরাগী গ্রামে ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত নারীর নাম সাদিয়া। তার বাবার নাম সাইফুল। তার বাড়ি বল্দী সভার এলাকায়। স্বামীর বাড়ি ছিল সরাগী গ্রামে।
অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম রাকিব। তার পিতার নাম বাবর আলী। তার বাড়ি নিকরাইল ডাকঘর এলাকায় বলে জানা গেছে।
অভিযোগকারীরা দাবি করেছেন, মেয়েটির পরিবারও এ ঘটনায় সহযোগিতা করেছে। এমনকি স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং নতুন সম্পর্কে জড়াতে পরিবার থেকে সহায়তা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চললেও আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।