1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে , শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযানে ২২৯ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত। শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় ৩১নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল। দোয়ারাবাজারে , শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ ইউনিট সভাপতিদের দক্ষ নেতৃত্ব গঠনে জামায়াতের শিক্ষা শিবির

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে , শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে ,
শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

সাইফুল আলম।

প্রতিনিধি : দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জ ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজার পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা” কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) শ্রীপুর বাজার অস্থায়ী কার্যালয় পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ১০ ঘটিকায় ইরা’র “লাইট প্রজেক্ট” এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আর্থিক সহযোগিতায়ঃ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

ইরা’র লাইট প্রজেক্টের মাঠ সহায়ক, মল্লিকা খাতুনের পরিচালনায় এবং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরা সংস্থার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ ফজলুল করিম, ইউপি পিএইচডি রিয়াদুল ইসলাম এবং এফপিআই রেদওয়ানুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী হোসেন, আবু বকর, ছমির আলী, শাহীন আহমদ, আব্দুস সামাদ, মকবুল হোসেন, সদস্যা মোহন মালা ও অনিতা রানী সূত্রধর। এছাড়া গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক, আরশ আলী ও দিতি রানী সূত্রধরসহ স্থানীয় সচেতন মহল।

সভায় বক্তারা বলেন, ইরা সংস্থা “লাইট প্রজেক্ট”সহ বিভিন্ন উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, যা হাওরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপকারী ও প্রশংসনীয়। তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোঃ লুৎফর রহমান বলেন, “দুর্যোগপ্রবণ হাওরাঞ্চলে আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করতে হবে।” তিনি ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ ফজলুল করিম বলেন, “সুনামগঞ্জের হাওর এলাকায় প্রতিবছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। এ বিষয়টি বিবেচনায় রেখে ইরা সংস্থা ভবিষ্যতে বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন ও শেল্টার স্থাপনের জন্য সরকারি বেসরকারি সকল সংস্থার সাথে যোগাযোগ অব্যাহতি আছে। তিনি দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট