
ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদনঃ-জাতীয় সাংবাদিক সংস্হার কার্যক্রমে নতুন গতি।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
সংবাদ বিজ্ঞপ্তিঃ–
জাতীয় সাংবাদিক সংস্হার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে ”ঢাকা মহানগর কোর কমিটি ”অনুমোদন দেওয়া হয়েছে,
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে গঠিত এই কোর কমিটি ঢাকা মহানগরের মধ্যে কার্যকর সমন্বয় সাধন,নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়ন এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
নবগঠিত ঢাকা মহানগর কোর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেনঃ–এম হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেনঃ–শেখ মনিরুল ইসলাম, কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেনঃ–আলী আহসান রনি,সহ-সাধারণ সম্পাদকঃ–মোহাম্মদ মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদকঃ–মোঃ জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকঃ–কাজী মারুফ, অর্থ সম্পাদকঃ–আহসানুল্লাহ খান,সহ-অর্থ সম্পাদিকাঃ–কামনা আক্তার, দপ্তর সম্পাদকঃ–নূরনবী সোহেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ–কামরুজ্জামান আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ–মোহাম্মদ সাব্বির আহমেদ, সহ-পরিবেশ বিষায়ক সম্পাদকঃ–মোহাম্মদ রুবেল আহমেদ, মহিলা বিষায়ক সম্পাদকঃ–শারহিন আক্তার, সহ-মহিলা বিষায়ক সম্পাদকঃ–নুসরাত বিনতে শহীদ, সহ ৩১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে গঠিত এই নেতৃত্বের মাধ্যমে মহানগর পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্হা ১৯৮২ সাল থেকে সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা,পেশাগত মানোন্নয়ন এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আস্হার জায়গা তৈরি করেছে।
মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্যারের হাতে গড়ে ওঠা এই সংগঠন আজও তাঁর আদর্শ ধারন করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সংগঠনের নেত্রবৃন্দ জানান,ঢাকা মহানগর কোর কমিটি পঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। এই কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের কমিটির মধ্যে সমন্বয় জোরদার করে কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ঢাকা মহানগর কোর কমিটির অনুমোদন দেওয়ায় জাতীয় সাংবাদিক সংস্হার কার্যনির্বাহী পরিষদের সভাপতিঃ–আসিয়া বেগম, মহাসচিবঃ–মোহাম্মদ আলমগীর গনি এবং নীতি নির্ধারনী পরিষদের সদস্য সচিবঃ–মোঃ মনজুর হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের দক্ষ নেতৃত্ব ও দুরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে সংগঠন আজও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ আরও বলেন,সাংবাদিকদের ঐক্যই সংগঠনের মূল শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্হা দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যকর ভূমিকা ও কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায়সংগত অধিকার আদায়, প্রশিক্ষণ ও কল্যাণমূলক সহায়তা প্রদানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নবগঠিত ঢাকা মহানগর কোর কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করছেন। এ ছাড়া পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা বজায় রাখা এবং গণমাধ্যমের স্বাধীনতার রক্ষায় এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সবমিলিয়ে, ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদনের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্হা একটি নতুন দিগন্তে পদার্পণ করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতার আদর্শ ও লক্ষ্যকে ধারণ করে এই কমিটি সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট মহলে ও সকলের।