
কালকিনিতে মাদক ব্যাবসায়ী মা-ছেলে সহ আটক ৩
উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলে সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১১/০৫/২৬ ইং) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকা থেকে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে শাহীন মৃধা (৪০), একই এলাকার জাহাঙ্গীর সরদারের স্ত্রী নাজমা বেগম ( ৫৪) ও নাজমা বেগমের ছেলে দীন ইসলাম (২০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদক কারবারীদের আটক করতে সক্ষম হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ জানান, কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে মা ও ছেলে সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককালীন তাদের হেফাজতে গাঁজা ও দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির টাকা পাওয়া যায়।