
কাহালুতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক
আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বীরকেদার বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ আবু মুছা রুমন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রুমন কাহালু উপজেলার ডেপুইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ ইউনুস আলী। অভিযানকালে তার কাছ থেকে ১২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পূর্বেও তার বিরুদ্ধে একই থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।