1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের মামলা দেওয়ার হুমকি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের মামলা দেওয়ার হুমকি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের মামলা দেওয়ার হুমকি।

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানের আলোচিত ব্যক্তি প্রবাসী বাপ্পি ও তানিয়া বেগমকে ঘিরে ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি গত ১১মে (সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে বাপ্পি মেয়ের স্কুল দেখতে যাওয়ার বাহানায় সেখানে যান তারপর সাবেক স্ত্রী তানিয়া বেগমকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক নেশাগ্রস্ত হিসেবে পরিচিত বাপ্পির বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ নিয়ে ভোলার একাধিক সুনামধন্য আঞ্চলিক নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে। পরে সচেতন মহলে বাপ্পির কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।

এদিকে, বাপ্পির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিভিন্ন নারীর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকর্মীরা তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি সংবাদ প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রকৃত সাংবাদিকদের সরাসরি হুমকি দেন এবং অশালীন ও নোংরা ভাষায় কথা বলেন। একই সঙ্গে তার মানহানি করা হয়েছে দাবি করে মামলা দেওয়ার হুমকিও দিয়ে কল কেটে দেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম থেকে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পেশাজীবী সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা জানান, একজন সাধারণ ব্যক্তি নিজের স্বার্থ রক্ষার্থে গণমাধ্যমকর্মীদের এভাবে হুমকি দিতে পারেন না। যদি তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে, তবে সেটি ভিন্ন বিষয়। কিন্তু কোনো সংবাদ নিজের বিপক্ষে গেলেই সাংবাদিকদের মামলা দেওয়ার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট