1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করে পুলিশের কাছে সোপর্দ।

আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি, তালা সাতক্ষীরা।

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ ইসরাফ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়।
আটককৃত ইসরাফ সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার রেজাপপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমাবাদ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ইসরাফ। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তালা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট