1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে।

ভিডিও সংবাদ 👇👇

গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।

নিজস্ব প্রতিনিধিঃ- মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র নাম,বীর মুক্তিযুদ্ধা ও সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর আমাদের মাঝে নেই।
গত বুধবার (১৩ মে ২০২৬) সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে রাজধানীর Square Hospital- এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভূগেছিলেন।
ইন্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম-১ ( মিরসরাই) আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং অত্যন্ত সুনামের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দেশের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নগরায়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠন ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশপ্রেম, সততা ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ ছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তিনি সাধারণ মানুষের আস্হা ও ভালোবাসা অর্জন করেছিলেন তাঁর কর্ম, প্রজ্ঞা ও মানবিক আচরণের মাধ্যমে। উন্নয়নমুখী চিন্তাধারা ও দূরদর্শী নেতৃত্ব তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্হানে নিয়ে যায়।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে যমুনা লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তাঁর ভূমিকা সংশ্লিষ্ট মহলে অত্যন্ত সম্নান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি মানুষের আস্হা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে দেশের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশে হারালো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠন এবং জনমানুষের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম, সততা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্নীয়-স্বজন,সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট