1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার!

ভিডিও সংবাদ 👇👇

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল।

শাব্বীর আহমদ শিবলী নোমানী
বিশেষ সংবাদদাতা, হবিগঞ্জ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বাদ জুমআ শহরের ট্রাফিক পয়েন্টে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশ-মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
জমিয়তের কেন্দ্রীয় সহ সাংগঠনি সম্পাদক ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির।

সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ ত্বোহা হোসাইনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, মাওলানা ইকরাম হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুতিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা আলীনুর আহমদ আল হাদী প্রমুখ।
এসময় জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা আতিকুল হক, মাওলানা আবিদুর রহমান, মাওলানা মাহবুব সালমান, যুবনেতা হাফিজ মাওলানা হেলাল আহমদ, ছাত্রনেতা রিয়াজ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বছির বলেন, “ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। ধর্মীয় পরিচয়ের কারণে মুসলমানদের ওপর হামলা, হয়রানি ও বৈষম্যমূলক আচরণ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। অবিলম্বে এসব নির্যাতন বন্ধ করে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো আন্তর্জাতিক বাণিজ্যচুক্তি দেশের জনগণ মেনে নেবে না। মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তির নামে যদি দেশের অর্থনীতি, শিল্পখাত ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তবে তা বাতিল করতে হবে। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজপথে ছিল, আছে এবং থাকবে।”

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও বাংলাদেশ-মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট